ফটিকছড়িতে “ইসলামী বিপ্লবের চেতনাধারী মুমিনের হৃদয় উজ্জীবিত করতে ঐতিহাসিক বদরী শিক্ষার বিকল্প নেই” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বিবিরহাটে ক্যাপে আলম ডাইন রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি শাখার সভাপতি মাওলানা শওকত আলী আযমী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মাওলানা এমদাদ উল্লাহ চৌধুরী এবং আশরাফ বিন এয়াকুব, ব্যবসায়ী সাইফুল ইসলাম, ছাত্রনেতা আমানউল্লাহ আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদরের শিক্ষা মুসলমানদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঈমান, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে সত্য প্রতিষ্ঠার যে শিক্ষা বদর থেকে পাওয়া যায়, তা মুসলিম উম্মাহকে ন্যায় ও আদর্শের পথে চলতে উদ্বুদ্ধ করে।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



