দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) বিষয়টি সামাজিক নিশ্চিত করেছেন হেফাজত আমীরের দৌহিত্র মুহাম্মদ সালামত উল্লাহ বাবুনগরী। তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি লিখেন, আগামী ২৫ এপ্রিল ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ করবেন।
প্রতিবেদককে মুঠোফোন বাবুনগরীর দৌহিত্র মুহাম্মদ সালামত উল্লাহ বলেন, সফর সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে একটি চিঠিও পেয়েছি। নির্ধারিত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে ২৫ এপ্রিল সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ সফরকে ঘিরে ফটিকছড়ি এলাকায় ইতোমধ্যে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো সরকারি পর্যায় থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।



