২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছড়া থেকে অবৈধ মাটি কর্তন: যুবককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে ছড়া থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে রিয়াজ মাহমুদ (২৫) নামে এক যুবককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় মেসার্স জান্নাত ব্রিকস সংলগ্ন একটি ছড়া থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?