১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সভাপতি জয়নাল, সম্পাদক দেলোয়ার

হেয়াকো টেক্সি ও সিএনজি চালক সমিতির নতুন নেতৃত্ব

ফপ্র সারথি

দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো টেক্সি ও সিএনজি চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (৪ এপ্রিল) গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে মো. জয়নাল আবেদিন সভাপতি এবং মো. দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ জয়নাল আবেদিন ১৯৫ ভোট ও মো. দেলোয়ার হোসেন ২৬৪ ভোট পান।

এছাড়া সহসভাপতি পদে মো. আবু জাফর ২৯০ ভোট পেয়ে নির্বাচনে জয় লাভ করেন। অন্যদিকে, প্রার্থীগণ চুড়ান্তভাবে বৈধ বিবেচিত হওয়ায় সমবায় সমিতি বিধিমালা ২০২৪ এর ৩১ (১) বিধি অনুযায়ী অর্থ সম্পাদক পদে মো. আবুল বাশার এবং সদস্য পদে যথাক্রমে আইয়ুব নবী, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. ইব্রাহিম, মো. জোহর আলী, মো. ফরিদ ও সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ১১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটি আগামী তিন বছর তাদের দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলেন ৮৪২ জন, যাদের মধ্যে ৫৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। তিনটি পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রশাসনের সদস্যরা কমিশনের নির্দেশে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল শহিদ ভূঁঞার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে। কমিশনের দক্ষ তত্ত্বাবধান এবং প্রার্থীদের সহযোগিতায় ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সবকিছু স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নির্বাচনের পর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল শহিদ ভূঁঞা আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ আবদুল মন্নান এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জেবল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মো. জয়নাল আবেদিন বাচ্চু বলেন, ‘এটি শুধু একটি নির্বাচন নয়, এটি এই সমিতির ঐক্য ও সম্ভাবনার নতুন সূচনা। আমরা সবার সহযোগীতা নিয়ে অনেক দুর এগিয়ে যেতে চাই।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘সংগঠনকে একটি সক্রিয়, অন্তর্ভুক্তিমূলক ও সেবামুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবার সহযোগীতা চাই। তিনি নির্বাচনে সহায়তা করায় সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘অত্যন্ত প্রাণবন্তভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। শীঘ্রই নির্বাচিত কমিটি তাদের ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও শৃংখল সমবায় সমিতি গঠনে ভূমিকা রাখবে বলে আশা করছি।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?