১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির চা-বাগানে শ্রমিক অসন্তোষ; জিএম-ব্যবস্থাপকসহ আহত-১০

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির রাঙ্গাপানি চা-বাগানে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বাগানের মেশিন আরেকটি বাগানে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তোপের মুখে বাগান মহাব্যবস্থাপক (জিএম) ও ব্যবস্থাপকসহ অন্তত ১০ জন হামলার শিকার হয়েছেন। ভাঙচুর করা হয় কার্যালয়ের মালামালসহ গাড়িও।

বৃহস্পতিবার সকালে কারখানার সামনে শ্রমিক ও উর্ধ্বতনদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগানের পঞ্চায়েত সভাপতি নব কুমার ত্রিপুরা বলেন, ‘রাঙ্গাপানি চা-বাগান আমাদের ভাতঘর। কিন্তু বাগানের মালিকপক্ষ সুকৌশলে বাগানের মেশিনারী সরঞ্জাম আরেকটি বাগানে সরিয়ে নেওয়ার চেষ্ঠা করলে আমরা শ্রমিকদের নিয়ে তা প্রতিহত করার ঘোষণা করি। উধ্র্তনরা ঘটনাস্থলে এলে তারা শ্রমিকদের রোষে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়েন্ত্রনে এনে উভয়ে মধ্যে সমঝোতা করেন। বাগান কর্তৃপক্ষ এক মাসের সময় নিয়ে আমাদের দাবী বিবেচনার আশ্বাস দিয়েছেন।’

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন বাগানের কারখানা নানা কারণে বন্ধ ছিল। সর্বশেষ গত কযেকদিন ধরে বাগান কর্তৃপক্ষ কারখানার মালামাল অন্যত্রে সরিয়ে ফেলার চেষ্টা করেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের দাবি, কারখানা বন্ধ করা বা অন্যত্র মেশিনারী সরঞ্জাম কখনো সরিয়ে নেওয়া যাবেনা। বাগানের পাতা বাগানেই প্রক্রিয়াজাতকরণ করতে হবে। বিষয়টি নিয়ে শ্রমিকেরা সকালে বাগান কার্যালয়ের সামনে সমবেত হয়ে প্রতিবাদের আয়োজন করেন। সভা চলার সময় বাগানের মহাব্যবস্থাপক (জিএম) কাজী মো. ইরফান উল্লাহ ও ব্যবস্থাপক উৎপল বিশ্বাসসহ গাড়ি নিয়ে প্রবেশের সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। এতে তারাসহ অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। পরে পঞ্চায়েত নেতারা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত করে উভয়ের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান করেন।

বাগানের ব্যবস্থাপক উৎপল বিশ্বাস বলেন, ‘পরিস্থিতি আপাতত শান্ত। আমরা বিষয়টি নিয়ে উর্ধ্বতনদের সাথে কথা বলে শ্রমিকদের মধ্যকার ভুল বুঝাবুঝির অবসান করবো।’

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চ্ন্দ্র দে জানান, ‘বাগানে শ্রমিক অসন্তোষ ও মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে কেউ এখনো কোনো মামলা বা অভিযোগ দেয়নি। দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?