১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

করালিয়া তাকিয়া মাদ্রাসায় বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলার বাগানবাজার করলিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা শিক্ষক আব্দুস সোবহানের সঞ্চালনায় এবং সাবেক ইউপি সদস্য আলহাজ্ব সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই, মাদ্রাসার সাবেক সভাপতি নুরুল ইসলাম এবং সাবেক সুপার কাজ্বী ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মহিউদ্দিন বলেন, “শিক্ষার্থীরা দীর্ঘ দশ বছর অধ্যয়ন শেষে আজ মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছে। তারা যেন ভালো ফলাফলের মাধ্যমে মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখে এবং দেশ-জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে।”

শেষে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?