১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম

পরীক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হওয়া জরুরি

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেছেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে কঠোর পরিশ্রমের পাশাপাশি সৃজনশীলতা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। তোমরাই দেশের আগামী দিনের কর্ণধার—তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।”

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খোরশেদুল আলম এনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহির আজম চৌধুরী, ফটিকছড়ি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. ইদ্রিস মিয়া, লেলাং বিএনপির সভাপতি সরওয়ার হোসেন, পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, নাজিরহাট পৌর যুবদল সভাপতি ওমর ফারুক, ফটিকছড়ি পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল এবং প্রবাসী ব্যবসায়ী মাহবুল আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?