চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে বলে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি জানান, 01781520016 নম্বরসহ বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে কিছু প্রতারক ফ্যামিলি কার্ড, টিউবওয়েল, কৃষক কার্ড ও সেমি পাকা টয়লেট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
এ ধরনের ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখা গেলে দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শও দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কোনো সুবিধা প্রদান করতে ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হয় না। এ ধরনের প্রলোভনে কেউ যেন না পড়েন, সে বিষয়ে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।



