২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে পরীক্ষাকালীন বিদ্যুৎ সংকট নিরসনে ছাত্রসেনার স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি

আসন্ন মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখা। সোমবার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি, চট্টগ্রাম-২ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীরা বর্তমানে নিবিড়ভাবে পড়াশোনায় ব্যস্ত সময় পার করছে। কিন্তু সাম্প্রতিক অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে তাদের স্বাভাবিক পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশেষ করে সন্ধ্যা ও রাতের গুরুত্বপূর্ণ সময়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারছে না। এতে তাদের মানসিক চাপ বাড়ছে এবং পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা চলাকালীন সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান ছাত্রসেনা নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা ছাত্রসেনার সভাপতি কাজী মুহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না, নেতা জোনায়েদ আলী জিসান, ইউসুফ রায়হান, মাজেদুল ইসলাম, তাহসিনুল আলম, শেফায়াতুল ইসলাম সাব্বির, আরিফুল ইসলাম, মুহাম্মদ রায়হানসহ অন্যান্যরা।

স্মারকলিপি গ্রহণকালে পল্লী বিদ্যুৎ সমিতি, চট্টগ্রাম-২ জোনাল অফিসের ডিজিএম পরীক্ষাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?