পরীক্ষার্থীদের সহায়তায় ফটিকছড়িতে ছাত্রশিবিরের ‘হেল্পডেস্ক’

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও দাখিল পরীক্ষাকে কেন্দ্র করে ফটিকছড়িতে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিক্ষার্থী ও অভিভাবকদের তাৎক্ষণিক সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

ফটিকছড়ি করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয়, বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও ফটিকছড়ি জামেউল উলুম ফাযিল (সিনিয়র) মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীদের জন্য বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রাথমিক চিকিৎসাসামগ্রী রাখা হয়েছে। এছাড়া মাস্ক, টিস্যু, কলম ও পরীক্ষার রুটিনসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উদ্যোক্তারা জানান, দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমানোই এ কার্যক্রমের উদ্দেশ্য। বিশেষ করে গরমের মধ্যে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য এই ব্যবস্থা কিছুটা স্বস্তি এনে দিয়েছে।


এ সময় উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি বাহা উদ্দিন, থানা আমীর নাজিম উদ্দীন ইমু, উপজেলা সভাপতি নাঈম উদ্দিন আমিরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শিবিরের পক্ষ থেকে জানানো হয়, ফটিকছড়ি ছাড়াও ভূজপুরের কয়েকটি পরীক্ষাকেন্দ্রেও একই ধরনের হেল্প ডেস্ক পরিচালনা করা হচ্ছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?