ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের ডাক্তার সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা, রোগীদের চরম ভোগান্তিসহ নানা অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার উপজেলা শাখা।
বুধবার(১৩ মে) ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলমের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে স্বাস্থ্য কমপ্লেক্সে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন শাকিল, ছাত্রসেনা উপজেলা শাখার উত্তরের সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন, দক্ষিণের সভাপতি কাজী মুহাম্মদ মহিউদ্দিন, সা. সম্পাদক মিজানুর রহমান মুন্না, এয়াকুব আলী বাদশাহ্, মুহাম্মদ করিম উদ্দীন, হাফেজ মুহাম্মদ বোরহান, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ নাঈম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।



