ফটিকছড়ির প্রবীণ ব্যক্তি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, সমাজসেবক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব বজল আহম্মদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় ও ফটিকছড়ি কলেজের গভর্নিং বডির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদি করদাতা হিসেবে সম্মাননা লাভ করেন। এছাড়া তিনি ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারের মনিরা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী।
ফটিকছড়ির শিক্ষা, বিদ্যুৎ, ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান অনন্য।



