ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রাম থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, গোপালঘাটা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তি ঝোপঝাড়ের মধ্যে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে র্যাব সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে গোপালঘাটা গ্রামের প্রধান ফটক (মেইন গেট) সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।



