বিল না পেয়ে ক্ষুব্ধ ঠিকাদাররা

এলজিইডি ঠিকাদার সমিতির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা এলজিইডি ঠিকাদার সমিতির মতবিনিময় সভায় উন্নয়নকাজের বিল পরিশোধে বিলম্ব ও প্রশাসনিক জটিলতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ঠিকাদাররা। দ্রুত সমস্যার সমাধান না হলে চট্টগ্রামের ১৫ উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

রোববার (৫ জুলাই) নগরীর একটি কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি মো. মহিউদ্দিন সেপুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটুর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ ইলিয়াস, জামশেদুল আহমদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রাশেদ, এম আবদুল্লাহ, সোলাইমান আকাশ, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, কবির চেয়ারম্যানসহ জেলার ১৫ উপজেলার ঠিকাদার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

বক্তারা বলেন, চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলী ও ঠিকাদার একে অপরের পরিপূরক। কিন্তু কিছু প্রকৌশলীর আমলাতান্ত্রিক জটিলতার কারণে উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। তারা অভিযোগ করেন, কাজ শেষ হওয়ার দীর্ঘ সময় পরও অনেক ঠিকাদার বিল পাচ্ছেন না। এতে ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন।

তারা বলেন, এ অবস্থার দ্রুত অবসান না হলে চট্টগ্রামের ১৫ উপজেলা প্রকৌশলীর কার্যালয় এবং নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় সর্বসম্মতিক্রমে মো. মহিউদ্দিন সেপুলকে সভাপতি এবং আসাদুজ্জামান টিটুকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য চট্টগ্রাম জেলা এলজিইডি ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর অর্পণ করা হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?