ত্রাণ বিতরণ

ফটিকছড়িতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের অধীনে লক্ষিছড়ি জোনের উদ্যোগে  ১০০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বন্যাকবলিত সুন্দরপুর ও হারুয়ালছড়ি এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর সদস্যরা দুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ তুলে দেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এর আগে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফটিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যদের মোতায়েন করা হয়। তারা উদ্ধার অভিযান, দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?