ফটিকছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২৪০ শিক্ষর্থীর সাফল্য

ডেক্স নিউজ, ফ. প্র.

Oplus_131072

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলে  ফটিকছড়ি উপজেলায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে ২৪০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১২০ জন এবং সাধারণ গ্রেডে আরও ১২০ জন।

রোববার(১২ জুলাই) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১২০ শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৪ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ জন। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১২০ জনের মধ্যে সরকারি বিদ্যালয়ের ১১১ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ জন। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ফটিকছড়ি উপজেলা থেকে মোট ১ হাজার ৪৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ২৪০ জন বৃত্তি অর্জন করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘ফটিকছড়ির শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের জন্য আনন্দের। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করে যাব।’

এবার সারা দেশে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?