মেসির স্বপ্ন ভেঙে বিশচ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস ডেক্স

১৬ বছর পর আবারও বিশ্বকাপের সোনালি ট্রফি নিজেদের করে নিল স্পেন। রোমাঞ্চে ভরা ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরল লা রোজারা।

পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে তারা। ম্যাচের পঞ্চম মিনিটেই লামিন ইয়ামালের শট দারুণভাবে ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এরপরও একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে স্পেন, তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

প্রথম ৪৫ মিনিটে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের অনুপস্থিতি স্পষ্টভাবে ভুগিয়েছে দলকে। অন্যদিকে স্পেনের রক্ষণ ও মাঝমাঠ ছিল অত্যন্ত সংগঠিত।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের কাছেই। বিরতির পর পারেদেসকে মাঠে নামালেও আর্জেন্টিনার খেলায় তেমন পরিবর্তন আসেনি। উল্টো এক পর্যায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফের্নান্দেস। শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে স্পেন একটি গোল করলেও ফাউলের কারণে তা বাতিল হয়। তবে ১০৫তম মিনিটে আর ভুল করেনি তারা। নিকো উইলিয়ামসের তৈরি করা সুযোগ থেকে ফেররান তোরেস জোরালো শটে বল জালে পাঠিয়ে স্পেনকে কাঙ্ক্ষিত লিড এনে দেন।

বাকি সময় রক্ষণে দুর্দান্ত দৃঢ়তা দেখিয়ে স্পেন আর্জেন্টিনাকে আর কোনো সুযোগ দেয়নি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে স্প্যানিশ শিবির। ১-০ গোলের জয়ে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়নের আসনে বসে স্পেন।

অন্যদিকে টানা শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় লিওনেল মেসির আর্জেন্টিনার। ফাইনালে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে না পারায় রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?