সভাপতি হানজালা, সম্পাদক দৌলত মিয়া

ফটিকছড়ি শ্রমিক দলের ৯১ সদস্যের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার অধীনে ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের ৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার(২০জুলাই) চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

অনুমোদিত কমিটিতে মো. হানজালা সভাপতি এবং মো. দৌলত মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দপ্তর সম্পাদক মো. সুমন ও অর্থ সম্পাদক হিসেবে মো. মাহবুল আলমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৯১ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুমোদনপত্রে নবগঠিত কমিটির নেতাদের সংগঠনের নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার আহ্বান জানানো হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?