ঘটনার পর থেকে পলাতক মালিক

ফটিকছড়িতে গ্যারেজে কিশোর শ্রমিকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় একটি সিএনজি গ্যারেজে কর্মরত নুর খান (১২) নামে এক কিশোর শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই গ্যারেজ মালিক খোরশেদ মিস্ত্রি
পলাতক রয়েছেন। নিহত নুর খান উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকার মৃত নুর খালেকের ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় দুই মাস ধরে সে নাজিরহাট নতুন রাস্তার পশ্চিম পাশে খোরশেদ মিস্ত্রির সিএনজি গ্যারেজে মেকানিকের সহকারী হিসেবে কাজ করছিল। নিহতের মা নুর আশা জানান, বুধবার দুপুরে গ্যারেজ মালিক খোরশেদ মিস্ত্রি তাকে ফোন করে বলেন, তার ছেলে বিদ্যুতায়িত হয়েছে এবং অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দ্রুত হাসপাতালে যেতে বলা হলে তিনি সেখানে পৌঁছে দেখেন, ছেলের মরদেহ পড়ে আছে। এ সময় গ্যারেজ মালিক হাসপাতাল ছেড়ে চলে যান।
তার অভিযোগ, গ্যারেজ মালিকের আচরণ এবং মরদেহ রেখে দ্রুত চলে যাওয়ার ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনার পর থেকে গ্যারেজ মালিক খোরশেদ মিস্ত্রিকে খুঁজে পাওয়া যায়নি। তার বক্তব্যও জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। একই সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পলাতক গ্যারেজ মালিককে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?