ফটিকছড়ির সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক চেয়ারম্যান কাজি বাবুল

নিজস্ব প্রতিবেদক

সাবেক ইউপি চেয়ারম্যান কাজি জানে আলম বাবুল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন সমিতিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য কাজী জানে আলম বাবুল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত চার সদস্যের অ্যাডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রুপন কুমার নাথ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে এস এম নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী গঠিত এ অ্যাডহক কমিটি অনুমোদনের তারিখ থেকে ছয় মাস অথবা নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। তবে এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

নবগঠিত কমিটির সভাপতি কাজী জানে আলম বাবুল বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?