সরোয়ার আলমগীর এমপি

ফটিকছড়ির টেকসই উন্নয়নে সবাইকে এক হতে হবে

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি থেকে নির্বাচিত আলহাজ্ব সরোয়ার আলমগীর এমপি বলেছেন, ফটিকছড়ির ভৌত অবকাঠামো উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে এক হতে হবে। গুনগত মান সস্পন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে। প্রকৌশল বিভাগ, ঠিকাদারী প্রতিষ্টান ও জনপ্রতিনিধি মিলে কাজ করলে ফটিকছড়ির টেকসই উন্নয়ন সাধিত হবে। 

তিনি শনিবার দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে ফটিকছড়িতে কর্মরত ঠিকাদারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন। 

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবসার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌর প্রকৌশলী বিকাশ চন্দ্র দাশ, নাজিরহাট পৌর সহকারী প্রকৌশলী সালমা আকতার, চট্টগ্রাম জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, ফটিকছড়ি ঠিকাদার সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঠিকাদার মোহাম্মদ ইলিয়াস, মহসীন হায়দার, ফোরকানুল আমিন, নঈম উদ্দিন, সৈয়দ জিয়া সম্রাট, মনসুর আলম চৌধুরী, সোলাইমান আকাশ, সানাউল্লাহ, মাসুম,  প্রমুখ। 

ঠিকাদারী ব্যবসার কাচা মাল ইট, বারু, পাথার, রড, সিমেন্টের মুল্য বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধি, পুরাতন রেইট সিডিউলে স্টীমিট তৈরী সহ নানান অসঙ্গতির কথা তুলে ধরেন। 

ফটিকছড়ির ইউএনও বলেন, ঠিকাদাররা সরকারের উন্নয়ন সহযোগী। তাই ঠেন্ডারকৃত ও ঠিকাদার নিয়োগকৃত কাজ গুলো দ্রুত সম্পন্ন করুন। নতুবা নতুন রেইটে নতুন প্রকল্পের কাজ শুরু করা যাবে না। 

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?