ফটিকছড়ির মাইজভান্ডারে এসে নিখোঁজ,

হাইভোল্টেজ বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় মিলল খোঁজ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ারের চূড়ায় উঠে পড়েন মো. তানজীব (২৫) নামের এক যুবক। মাইজভান্ডারে পরিবারের সঙ্গে এসে নিখোঁজ হওয়ার কয়েক দিন পর তাঁর সন্ধান মেলে ওই টাওয়ারের চূড়ায়। প্রায় ছয় ঘণ্টা ধরে তাঁকে নামানোর চেষ্টা শেষে একপর্যায়ে নিজেই টাওয়ার থেকে নেমে আসেন তানজীব। সে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সোহরাব সর্দারের ছেলে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মিরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের একেবারে চূড়ায় তানজীবকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তানজীবকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা শুরু করেন। উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার হওয়ায় তাঁকে নামানোর কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা চেষ্টা চালিয়ে গেলেও তাঁকে তাৎক্ষণিকভাবে নামানো সম্ভব হয়নি।

প্রায় ছয় ঘণ্টা পর বিকেলের দিকে তানজীব নিজেই টাওয়ার থেকে নিচে নেমে আসেন। পরে তাঁকে ভূজপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, তানজীব কিছুটা মানসিকভাবে অসুস্থ। কয়েক দিন আগে পরিবারের সঙ্গে মাইজভান্ডার দরবারে এসে সেখান থেকে তিনি নিখোঁজ হন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?