হালদায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

ফপ্র সারথি

ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য রাখা সরঞ্জাম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হালদা নদীতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত দায়িত্ব) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

অভিযানে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দেসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এবং নদীর পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?