ঢাকা ক্লাবের পরিচালনা পর্ষদে ফটিকছড়ির জাহাঙ্গীর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী

ঢাকা ক্লাবের পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির কৃতী সন্তান অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের নির্বাচনে তিনি বিপুল ভোটে পরিচালক নির্বাচিত হন।

অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের ইসলামীয়া বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতা মরহুম ফারুক আহমেদ চৌধুরী।

শিক্ষা, ব্যবসা, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যুক্ত অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী বর্তমানে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা পরিচালক।

বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

ঢাকা ক্লাবের পরিচালক নির্বাচিত হওয়ায় ফটিকছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সাফল্য কামনা করেছেন।

স্থানীয়রা বলেন, ঢাকা ক্লাবের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরীর নির্বাচিত হওয়া ফটিকছড়ির জন্য গর্বের বিষয়। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ ঢাকা ক্লাবের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন তাঁরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?