সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় মো. মারুফ (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইদুলের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মারুফ সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে সড়কের পাশের একটি গাছের সঙ্গে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?