ফটিকছড়িতে মেহেদি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে মেহেদি অনুষ্ঠানে জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আয়েশা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামের রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আয়েশা ওই এলাকার মোহাম্মদ শফির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের ঘরে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে সাজসজ্জার জন্য টাঙানো বৈদ্যুতিক আলোকসজ্জার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী নুর আয়েশা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?