ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মোবারক ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত।

শনিবার (১২ সেপ্টেম্বর) ফটিকছড়ি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) একটি টং ঘরে অভিযান চালায়। পুলিশ জানায়, সেখানে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেপ্তার মোবারক কাঞ্চননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবু তাহেরের ছেলে।

অভিযানকালে মোবারককে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে দুটি কাঠের বাটযুক্ত লোহার ধারালো ছোড়া (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, একটি নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় ১২ সেপ্টেম্বর মামলা নম্বর-১৩, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?