নাজিরহাট বালিকা বিদ্যালয়ে মিলাদুন্নবী উদযাপন

‘মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় মহোৎসব’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ির নারী শিক্ষা জাগরণে অনন্য প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও ব্যাংকার মোহাম্মদ নুর নেওয়াজ চৌধুরী।

প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক পারভেজ মোশাররফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডহক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া এবং অভিভাবক সদস্য জেষ্ঠ্য সাংবাদিক এস এম আক্কাছ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের সাবেক হেড মৌলানা আবু তাহের মোহাম্মদ আবদুল আউয়াল।

প্রধান অতিথির বক্তব্যে নূর নেওয়াজ চৌধুরী বলেন, ‘আমরা মিলাদুন্নবীর তাৎপর্য্যে নবীর জীবনের শিক্ষা, আদর্শ ও দিকনির্দেশনাগুলো স্মরণ করে থাকি।  প্রিয় নবীর আগমনে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। মিলাদুন্নবীর মূল ইতিহাস নবী মুহাম্মদ (সা.)-এর জন্মের সাথে সম্পর্কিত। তিনি ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের মাধ্যমে বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়ে, এবং তিনি আল্লাহর সর্বশেষ রাসুল হিসেবে মানবজাতির জন্য পবিত্র কুরআনের নির্দেশনা ও শিক্ষা নিয়ে এসেছিলেন।’

বিশেষ অতিথি সাবেক সভাপতি অধ্যাপক মো. ইদ্রিস মিয়া বলেন, ‘অনেক দেশে মিলাদুন্নবীতে বিশেষ মাহফিল  হয়। যেখানে কুরআন তিলাওয়াত, নবী (সা.)-এর জীবন কাহিনী ও তাঁর শিক্ষার আলোচনা করা হয়। এটিও তার ব্যতিক্রম নয়।’

এডহক কমিটির সদস্য জেষ্ঠ্য সাংবাদিক এস এম আক্কাছ বলেন, ‘ আজকের এই দিনটিতে নবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের জন্য দরুদ পাঠ করা এবং তাঁর সুন্নত অনুসরণের উপর গুরুত্ব দেওয়া সবার দায়িত্ব ও কর্তব্য। এটাই নবীর প্রতি প্রকৃত আদর্শের জায়গা।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা বেগম, তিলক কুমার বৈদ্য, মোরশেদ উদ্দিন, জান্নাতুল নাইম, মো. মহিউদ্দিন ও মো. মজিদুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে মিলাদ-কিয়াম, আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন মৌলানা আবু তাহের মোহাম্মদ আবদুল আউয়াল।

অনুষ্ঠান শেষে মিলাদুন্নী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে বিজয়ী হামদ, নাথ ও উপস্থিত বক্তৃতায় অংশ নেওয়াদের উপহার হিসেবে বিভিন্ন ধর্মীয় বই প্রদান করা হয় এবং সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?