রামগড় বিজিবির অভিযান:

ফটিকছড়ি ও মীরসরাই সীমান্তে ৬ ভারতীয় গরু আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি ও মীরসরাই সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এসব গরু জব্দ করে। আটক করা গরুগুলোর আনুমানিক মূল্য চার লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলার রহমতপুর বিওপি এলাকার কয়লারমুখ নামক স্থানে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু আটক করা হয়। এ ছাড়া সকাল সাড়ে সাতটার দিকে মীরসরাই উপজেলার হাতিমারা টিলা এলাকায় পৃথক অভিযানে আরও দুটি ভারতীয় গরু আটক করে বিজিবির টহলদল। দুটি অভিযানে মোট ছয়টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য চার লাখ টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তাদের টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?