ফটিকছড়িতে টিলা কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ চাঁদের গাড়ি

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটা, বালু-মাটি উত্তোলন ও কাঠ পাচার প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে টিলা কাটার কাজে ব্যবহৃত একটি মিনি ভ্যান (টমটম) এবং কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি কাঠসহ জব্দ করা হয়েছে। 

রবিবার (১৫ নভেম্বর) রাতে আনসার সদস্যদের সহযোগিতায় উপজেলার পাইন্দং ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পাইন্দং ইউনিয়নের বেড়াজালি বাদামতল এলাকার মগপাড়ায় অবৈধভাবে টিলা কাটার সময় একটি মিনি ভ্যান (টমটম) আটক করা হয়। অন্যদিকে, ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে অবৈধভাবে গাছ পরিবহনের সময় কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি আটক করা হয়। পরে গাড়ি দুটি ও পরিবহন করা কাঠ জব্দ দেখানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।

তিনি জানান, অবৈধভাবে টিলা কাটা, বালু-মাটি উত্তোলন ও কাঠ পাচারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশবিধ্বংসী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?