ফটিকছড়িতে কৃষকের ধানের স্তূপে আগুন, পুড়ল ৬০ শতকের ফসল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে এক কৃষকের কেটে রাখা ধানের স্তূপে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬০ শতক জমির ধান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. জাহাঙ্গীর নাজিরহাট পৌরসভার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। তিনি বলেন, ঋণ করে জমিতে ধান চাষ করেছিলাম। ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি হিসেবে স্তূপ করে রেখেছিলাম। কে বা কারা আগুন দিয়েছে, তা জানতে পারিনি। কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই। ফসল হারিয়ে এখন ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আলম। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে সহযোগিতা করা হবে।

এদিকে ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?