৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সরোয়ার আলমগীরের পুত্রের আবেগঘন বার্তা: ‘এই পরীক্ষাই আমাদের আরও শক্ত করবে’

রাজনৈতিক প্রতিবেদক

ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন ঋণ খেলাপির দায়ে বাতিল করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিলের ঘোষণার পর তাঁর পুত্র সাইফ হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

পোস্টে সাইফ হোসাইন লেখেন, তাঁর বাবার প্রতি তাঁর ভালোবাসা সীমাহীন—যা গড়ে উঠেছে অটল সহনশীলতা ও সততার প্রতি গভীর শ্রদ্ধার ভিত্তিতে। তিনি বলেন, যাদের নিজস্ব কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারাই তাঁর বাবার বিরুদ্ধে অপপ্রচার ও নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে। এসব সত্ত্বেও তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই পরীক্ষা থেকে তাঁর বাবা আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন।তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষরা আতঙ্কিত হয়ে পড়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিবর্তে তারা একটি ‘খালি মাঠ’ খোঁজার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে এর জবাব দেওয়া হবে চরম সততা ও বিনয়ের মাধ্যমে—এমন প্রত্যয় ব্যক্ত করেন সাইফ হোসাইন।

পোস্টের শেষাংশে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সর্বদা সত্যনিষ্ঠদের সঙ্গে থাকেন এবং অসৎ উদ্দেশ্য পোষণকারীদের বিচার করেন। সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন—ইনশাআল্লাহ, এটি তাঁদের বিজয়ের যাত্রারই একটি অংশ, এবং সবকিছু ঠিক হয়ে যাবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?