৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কাঞ্চননগরে গণসংযোগে নাজিমউদ্দিন ইমু

সন্ত্রাস ও চাঁদাবাজ দুর করতে দাঁড়িপাল্লার বিকল্প নেই

রাজনৈতিক প্রতিবেদক

ফটিকছড়ি আসনের ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমীনের পক্ষে কাঞ্চননগরে গণসংযোগ করেছে ফটিকছড়ি থানা জামায়াতের আমীর নাজিমউদ্দিন ইমু।

শুক্রবার বিকেলে কাঞ্চননগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের সর্মথনে তিনি ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে এক পথসভায় তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রজনতা ও যুবসমাজ ঝাঁপিয়ে পড়ে এদেশ থেকে সৈ¦রাচার মুক্ত করেছে। সেই জুলাই আন্দোলনের ঘোষণা ছিল একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা। একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে ১২ ফেব্রুয়ারী নির্বাচন বড়ই গুরুত্বপূর্ণ। ফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমীনকে বিজয়ী করে একটি ইনসাফপূর্ণ ফটিকছড়ি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ বারবার পথ হারিয়েছে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়া যায়নি, যাবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিবাজদের বয়কট করে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করার বিকল্প নেই।’

জামায়াতে ইসলামীতে কোনো দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছর যারা যখন ক্ষমতায় বসেছে তারা জনগণকে শোষণ করেছে, শাসন করেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হবে।’

দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কার বিকল্প নেই উল্লেখ্য করে তিনি বলেন, অধ্যক্ষ নুরুল আমীন একজন সৎ ও যোগ্য লোক, নীতিবান মানুষ হিসেবে সমাদিত। ১২ ফেব্রুয়ারীর নির্বাচন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। গণসংযোগে বিভিন্ন ওয়ার্ড থেকে শতশত জামায়াত-শিবির ও ১০ দলীয় জোটের নেতাকর্মী অংশ নেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?