৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৩২ বৌদ্ধ বিহারে অনুদানের চেক বিতরণ

ডেস্ক নিউজ ফ. প্র

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৩২ বৌদ্ধ বিহারে অনুদানের চেক বিতরণ করা হয়।

চট্টগ্রাম সার্কিট হাউজের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট বৌদ্ধ বিহারগুলোর ভান্তে/অধ্যক্ষ, সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চেক হস্তান্তর করা হয়।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববিতা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন প্রমুখ।

সভায় আশীর্বাদক ছিলেন ভদন্ত সুমঙ্গল মহাস্থবির মহোদয়। এছাড়া রাঙ্গুনিয়া এলাকার পক্ষে ভদন্ত সুমঙ্গল মহাস্থবির, মীরসরাই এলাকার পক্ষে ভদন্ত মেত্তানন্দ মহাস্থবির, সীতাকুণ্ড এলাকার পক্ষে বিদর্শনাচার্য এস. শাসনবংশ মহাথের।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?