৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের মাঠ

হাতপাখার সমর্থনে ইসলামী আন্দোলনের গণমিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি উপজেলা সদরে হাতপাখা প্রতীকের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিবিরহাট বাজার থেকে শুরু হওয়া গণমিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

গণমিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি এম এম শওকত আলী আযমী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা খালেদ সুলতানী।

পথসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মো. আমানুল্লাহ আমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

ফটিকছড়ি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রতীকের প্রার্থী জুলফিকার আলী মান্নান বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত ইনসাফভিত্তিক ফটিকছড়ি গঠনের লক্ষ্যে দলীয় প্রতীক ‘হাতপাখা’য় ভোট প্রার্থনা করেন।

গণমিছিল ও পথসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন, যা পুরো এলাকা মুখরিত করে তোলে।

নেতারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য রাজনৈতিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?