৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করলেন আমির খসরু মাহমুদ চৌধুরী

ডেস্ক নিউজ, ফ.প্র

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পবিত্র মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করেছেন। এ সময় তিনি দেশ, জাতি এবং গণতন্ত্রকামী মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

শনিবার বিকেলে তিনি ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে যান।

এসময় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরওয়ার আলমগীর উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরাও এ সময় দরবার শরীফ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?