চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর বলেছেন, একটি সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার জন্য সুশাসন প্রতিষ্ঠা এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন অপরিহার্য। তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তব্যে যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে সবাইকে তাকে সহযোগিতা করতে হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নাজিরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোকরানা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেভাবে মানুষের মন জয় করেছেন, তারেক রহমানও যেন একইভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারেন—এ জন্য ইফতার মাহফিলে বিশেষ দোয়া করা হবে।
সরোয়ার আলমগীর বলেন, “গত ১২ ফেব্রুয়ারি আপামর জনসাধারণ আমাকে ভোট দিয়ে এ ফটিকছড়ি আসন তারেক রহমানকে উপহার দিয়েছেন। ফটিকছড়িবাসীর কল্যাণে যেন ভালো কাজ করে যেতে পারি, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
নাজিরহাট জামিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া এবং সঞ্চালনা করেন পৌরসভা কৃষকদলের সভাপতি হাসানুল কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ হোসেন তালুকদার, নাজিম উদ্দীন শাহীন, সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারি, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, অধ্যাপক ইদ্রিস মিয়া, দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, এম শফিউল আলম, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, ইসলাম মেম্বার, আবু আজম তালুকদার, জালাল উদ্দীন, মোহাম্মদ সাইফুদ্দিন, রশিদ চৌধুরী, হাসানুল করিম বাবর, শহিদুল ইসলাম, এমদাদুল ইসলাম মুন্না, ওমর ফারুক প্রিন্স, মোহাম্মদ অপু, আরমান উদ্দিন কালু, আরফাত তোষার, আবু বক্কর মউন, মোজ্জাম্মেল হক অভি, ইঞ্জিনিয়ার মুন্না ও ইঞ্জিনিয়ার মাহফুজ মঞ্জুসহ আরও অনেকে। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা খুরশিদুল আলম।



