‘ফটিকছড়ি প্রতিদিন’ সম্পাদক কন্যা তাসফিয়ার বৃৃত্তি লাভ

নিজস্ব প্রতিবেদক

তাসফিয়া জারিন।

২০২৫ সালের অষ্টম শ্রেণি হতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ফটিকছড়ি উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাসফিয়া জারিন বৃত্তি লাভ করেছে। বুধবার দুপুরে সচিবালয়ে এই বৃত্তির ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এরআগে, গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চলে এই জুনিয়র বৃত্তি পরীক্ষা।

তাসফিয়া জারিনের বাবা উপজেলার জৈষ্ঠ সাংবাদিক এস এম আক্কাছ। তিনি উপজেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘ফটিকছড়ি প্রতিদিন’র সম্পাদক। মা শারমিন আকতার উপজেলার আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

তাসফিয়ার মতে, মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতায় সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। এর আগেও সে একাধিক বেসরকারি এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সাথে বৃত্তি লাভ করে। তাসফিয়া জারিন ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ‘মানুষের মতো মানুষ’ হতে চায়। সে সকলের দোয়া চেয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?