৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রামগড়ে বিজিবির মানবিক সহায়তা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

রামগড়ে দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ–এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

বৃহস্পতিবার রামগড় জোন সদরে আয়োজিত কর্মসূচিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম’র সার্বিক দিকনির্দেশনায় গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগণের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইলেকট্রিক পানির ফিল্টার প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ, অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং চিকিৎসার জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়।

রামগড় ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরিব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?