১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিহত বদিউল আলম (৭০)। ছবি সংগ্রহীত।

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বদিউল আলম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার গহিরা–হেঁয়াকো সড়কের ফটিকছড়ি পৌরসভার জোলাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বদিউল আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোলাভিটা এলাকার মৃত আহমদুর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মসজিদে দুপুরের নামাজ আদায় শেষে বদিউল আলম বাড়ির পথে হাঁটছিলেন। এ সময় লেলাং থেকে বিবিরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?