১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে তসবিহর ঘুঁটি গিলে শিশুর মৃ’ত্যু

মিরশরাই প্রতিনিধি

নিহত শিশু তালহা। ছবি সংগৃহীত।

মিরসরাইয়ে তসবিহের একটি ঘুঁটি গলায় আটকে প্রাণ হারিয়েছে দেড় বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম তালহা বিন শহীদ ভূঁইয়া, সে স্থানীয় শহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, তালহার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসার সঙ্গে জড়িত এবং মা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার দিন সন্ধ্যায় খেলার সময় অসাবধানতাবশত তসবিহের একটি ঘুঁটি মুখে নিয়ে ফেলে তালহা। পরে সেটি গলায় আটকে গেলে সে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু ঘটে বলে জানান কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্লাহ। তার ভাষ্যমতে, তসবিহের ঘুঁটি গলায় আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তালহার দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন তার চাচা মোরশেদ ভূঁইয়া।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?