১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইদচকিয়া ছাত্র কল্যাণ পরিষদের শিক্ষা সহায়তা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ—এই প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষা, শান্তি, সংস্কার, মানবিকতা, উন্নয়ন ও ঐতিহ্যের চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলছে নানা সামাজিক উদ্যোগ। এরই ধারাবাহিকতায় ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া এলাকায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন হাইদচকিয়া ছাত্র কল্যাণ পরিষদ। এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় চারটি ক্যাটাগরিতে পুরস্কার ও শিক্ষা সহায়তা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে এক অনারম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২২ জন, হিফজ বিভাগের ৫ জন শিক্ষার্থী,ফোরকানিয়া মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থী এবং উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৮০ জন শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠক মোহাম্মদ মিনহাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সার্ভেয়ার আবুল কাসেম, প্রফেসর সেলিম জাহাঙ্গীর, মাস্টার জেবল হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ আলমগীর, জহুর আহাম্মদ, রফিকুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন, হাফেজ বেলাল, হাফেজ ইউচুফ, সেলিম উল্লাহ, মাহমুদ আলী, মোহাম্মদ আজম, আবু তৈয়ব, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ নেজাম, আমির হোসেন, বেলাল উদ্দিন, শাহিন উদ্দিনসহ এলাকার ছাত্রসমাজ, তরুণ-যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এতে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে বেরিয়ে এসে শিক্ষার মাধ্যমে সুশৃঙ্খল ও সুন্দর জীবন গড়ে তুলতে হবে। তারা শিক্ষার মানোন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে এমন মহতী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?