১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইজভান্ডারে বাবা ভান্ডারীর ওরশ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ, ফ. প্র

ফটিকছড়িতে আসন্ন পবিত্র ওরশ শরীফকে ঘিরে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে এক পূর্বপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ চৈত্র (৫ এপ্রিল) হযরত শাহসুফী মাওলানা গোলামুর রহমান মাইজভান্ডারী (প্রকাশ বাবা ভান্ডারী) (কঃ)-এর বার্ষিক ওরশ শরীফকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) রাতে মাইজভান্ডার গাউছিয়া রহমান মঞ্জিলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দীন, নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দীন, আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ. ফ. ম. জামাল উদ্দিন, নোয়াখালী আইন কলেজের অধ্যক্ষ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী, ইয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম. এ. ইয়াকুব আলী, অ্যাডভোকেট খালেদ মোঃ সাইফ উদ্দিন শমরুল, প্রফেসর ড. মোজাহেরুল আলম মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট হোসেন শহিদ মুজিব আলম বাপ্পি, ওরশ পরিচালনা কমিটির সদস্য শহিদ জাফর জলাল ও মোঃ নুরীন শরীফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা ওরশ শরীফকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষা জোরদার, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিশেষে আখেরি মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?