যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘কানেক্ট বাংলাদেশ ইউকে’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। লন্ডনের আইভি ভেন্যুতে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা তেলাওয়াত করেন আব্দুল হান্নান তরফদার। এরপর পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মীর রাশেদ আহমেদ, আনজুমান রহমান, মো. আলী রেজা, মো. মাসুদুর রহমান, আব্দুল হান্নান তরফদার, মো. সাইফুদ্দীন, নজরুল ইসলাম ও মামুনুর রশিদ।
শিশুদের অংশগ্রহণে ঈদের বিশেষ সংগীত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং উপস্থিত দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন আবু আহমেদ খিজির, ড. রহমান আর জিলানি, ওয়াহিদ আলম চৌধুরী, ড. সেলিম খান, শামসুদ্দিন ফকির, রিয়াজুল করিম ও আবু জাফর মুহাম্মদ শামসুদ্দিন।
সংগঠনের সভাপতি আবু আহমেদ খিজিরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। পরে সেক্রেটারি জেনারেল নাসিম চৌধুরী সংগঠনের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, টাঙ্গাইল জেলা সমিতি, ঢাকা সমিতি ইউকে, মানিকগঞ্জ সমিতি, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে, সিলেট অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার রংপুর অ্যাসোসিয়েশন ইউকে, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জামালপুর জেলা সমিতি, বাংলাদেশ ইতালিয়ান অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং সন্দ্বীপ সমিতি ইউকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কানেক্ট বাংলাদেশ ইউকের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনজুমান আরা, মীর রাশেদ আহমেদ, শওকত মাহমুদ টিপু, মো. আব্দুল হাই, মোহাম্মদ আলী রেজা, কাউন্সিলর সৈয়দ ফেরোজ গনি, মোহাম্মদ সাইফুদ্দিন, মামুনুর রশিদ, কাজী নজরুল ইসলাম, মো. মাসুদুর রহমান, ড. সেলিম খান, সুমসুজ জামান, মোজাম্মেল হোসাইন ও সেলিম খান প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, মো. ইসলাম, মিসেস হেলেন ইসলাম, হেনা বেগম, হাফসা নূর, সাকিল হাসান (সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব, লন্ডন), কাউন্সিলর ফয়জুর রহমান, সুজন বড়ুয়া, আরশাদ মালেক, ইঞ্জিনিয়ার হাসান আনোয়ার ও লুৎফুর রহমান।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। পরবর্তীতে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আবু আহমেদ খিজির উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল টিভি২৪ বাংলা।




