১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খিরামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির খিরাম ইউনিয়নের বাদামতলী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. জালালউদ্দিন নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধভাবে মাটি উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?