২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

লক্ষীছড়িতে জনকন্ঠের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

লক্ষীছড়ি প্রতিবেদক

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ডিপি পাড়া গ্রামের আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার সময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

আহত মোহাম্মদ আলী দৈনিক জনকণ্ঠ ও নিউ এইজ পত্রিকার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পেশায় একজন শিক্ষক।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে ও বিশিষ্টজনদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?