পবিত্র ঈদুল আজহা ২৮ মে

ফপ্র সারথি

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ পরিপ্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থানে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?