২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেক্সা মিশনে সাম্বার ঝড়

নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে চমক

ক্রিড়া প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (১৮ মে) রিও ডি জেনিরোর ঐতিহাসিক ‘মিউজিয়াম অব টুমরো’-তে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ২৬ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

এবারের দল ঘোষণার সবচেয়ে বড় চমক নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। ২০২৩ সালের পর দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড। তার ফেরায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছে সেলেসাও সমর্থকেরা। ফুটবল বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে নেইমার হতে পারেন ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি।

আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া এবং তরুণ প্রতিভা এন্ড্রিক। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছেন কোচ আনচেলত্তি। তবে দল ঘোষণায় বড় চমক হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড রদ্রিগোর অনুপস্থিতি। তার বাদ পড়া ইতোমধ্যেই ফুটবল মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

মধ্যমাঠে ব্রাজিলের ভরসা কাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফ্যাবিয়েনহো ও জোয়াও গোমেসরা। রক্ষণভাগে অভিজ্ঞ থিয়াগো সিলভা, মার্কিনহোস ও গ্যাব্রিয়েল মাগালেসদের ওপর আস্থা রেখেছেন আনচেলত্তি। আর গোলবার সামলাবেন অ্যালিসন ও এডারসন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল খেলবে ‘গ্রুপ সি’-তে। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর তারা মুখোমুখি হবে হাইতি ও স্কটল্যান্ডের।

ব্রাজিলের গ্রুপ পর্বের সূচি (বাংলাদেশ সময়)

১৩ জুন: ব্রাজিল বনাম মরক্কো — মেটলাইফ স্টেডিয়াম

১৯ জুন: ব্রাজিল বনাম হাইতি — লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ড

২৪ জুন: স্কটল্যান্ড বনাম ব্রাজিল — হার্ড রক স্টেডিয়াম

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত।

ব্রাজিল এবার মাঠে নামবে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। এখন দেখার বিষয়, নেইমারের প্রত্যাবর্তনে কি সত্যিই আবার বিশ্ব ফুটবলের সিংহাসনে ফিরতে পারবে সেলেসাওরা, নাকি ‘হেক্সা’র স্বপ্ন আবারও অপূর্ণ থেকে যাবে।

এক নজরে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ফেন্যারবাখচে), বেন্তো (আল-নাসর), হুগো সুজা (করিন্থিয়ান্স), জন (ফরেস্ট), কার্লোস মিগুয়েল (পালমেইরাস)।

রক্ষণভাগ: মার্কিনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পোর্তো), গ্যাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), ব্রেমার (ইউভেন্তুস), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), ইবানেজ (আল-আহলি), অ্যালেক্সসান্দ্রো (লিল), ফ্যাব্রিাসিও ব্রুনো (ক্রুজেইরো), বেরালদো (পিএসজি), ভিটোর রেইস (জিরোনা), মুরিল্যো (নটিংহাম ফরেস্ট), ওয়েসলি (রোমা), দানিলো (ফ্ল্যামেঙ্গো), পাওলো হেনরিকে (ভাস্কো), ভিটিনহো (বোটফোগো), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত), লুসিয়ানো জুবা (বাহিয়া), কাইও হেনরিকে (মোনাকো), কাইকি (ক্রুজেইরো), কার্লোস অগাস্টো (ইন্টার)।

মধ্যমাঠ: কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ফ্যাবিয়েনহো (আল-ইত্তিহাদ), আন্দ্রে সান্তোস (চেলসি), দানিলো (বোটফোগো), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল সারা (গালাতাসারাই), জোয়াও গোমেস (উলভস), আন্দ্রেয়াস পেরেইরা (পালমেইরাস), জোয়েলিন্টন (নিউক্যাসল), গারসন (ক্রুজেইরো), ম্যাথিউস পেরেইরা (ক্রুজেইরো)।
আক্রমণভাগ: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), নেইমার (সান্তোস), এন্ড্রিক (লিওঁ), রাফিনিয়া (বার্সেলোনা), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), লুইজ হেনরিকে (জেনিত), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), জোয়াও পেড্রো (চেলসি), এস্তেভাও (চেলসি), রায়ান (বোর্নমাউথ), আন্তোনি (রিয়াল বেটিস), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), পেড্রো (ফ্ল্যামেঙ্গো), রিশার্লিসন (টটেনহ্যাম), ইগর জেসুস (ফরেস্ট), কাইও হোর্হে (ক্রুজেইরো)।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?