২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির সুন্দরপুরে বিচারপতি ফয়জী

অস্ত্রবাজদের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ সামাজিক দরকার

নিজস্ব প্রতিবেদক

অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেলের নির্বাহী সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। তিনি বলেছেন, সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার(২৩মে)  বিকেলে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজিমপুর স্টার ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

ফয়জী বলেন, অতীতে অস্ত্রের রাজনীতি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে প্রকাশ্যে সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। অতীতের ভুল স্বীকার করেই সমাজে পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, অস্ত্রবাজদের আশ্রয়-প্রশ্রয় দিলে সমাজে অস্থিরতা ও অপরাধ বাড়বে। পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বকে সমন্বিতভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তরুণদের অপরাধ ও সন্ত্রাস থেকে দূরে রাখতে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মানবিক ও শৃঙ্খলাবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে ইতিবাচক উদ্যোগ উল্লেখ করে তিনি ফটিকছড়ি জুড়ে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল আজম।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী, এস এম আবু মুনসুর, জালাল চৌধুরী, জামাল উদ্দিন, নুরুল আমিন সোহেল, টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি মোহাম্মদ জাহেদুল হাছান ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ কামরুল হাসানসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?