২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে কাটা হলো টিলা, প্রশাসনের লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Oplus_131072

ফটিকছড়ির হারুয়ালছড়ির পাটিয়ালছড়ি এলাকায় রাতের আঁধারে চলছিল অবৈধ টিলা কাটার কার্যক্রম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) বিকেলে বন বিভাগের সহযোগিতায় পরিচালিত আকস্মিক অভিযানে মো. মঈনউদ্দিন নামে এক ব্যক্তিকে এক্সকাভেটর দিয়ে টিলা কাটার সময় হাতেনাতে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

অভিযানে হাজারিখিল রেঞ্জের রেঞ্জ অফিসার সিকদার আতিকুর রহমানসহ বন বিভাগের অন্যান্য সদস্যরা অংশ নেন।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে টিলা কাটা কোনোভাবেই সহ্য করা হবে না। যারা পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?